আমার জীবনের অনেকটা সময় এলোমেলো কেটেছে। নিজের কিছু অভ্যাস বদলাতে গিয়ে বারবার আটকে গেছি। ভালো করতে চেয়েছি, কিন্তু কী বদলানো দরকার আর শুরুটা কীভাবে করব, সেটা সবসময় বুঝে উঠতে পারিনি। আমি চাই, এমন সময়ে মানুষ যেন শেখার আর সাহায্য পাওয়ার একটা জায়গা পান।
সেই চিন্তা থেকেই Growth Station। এখানে আমরা ভালো অভ্যাস গড়া, নিজের জীবন গুছিয়ে নেওয়া আর শেখা বিষয় কাজে লাগানো নিয়ে কাজ করি। উদ্দেশ্য একটাই, লাইফ, ক্যারিয়ার আর বিজনেসে যে গ্রোথ আপনি চান, তার জন্য কী করবেন সেটা বুঝে এগোতে সাহায্য করা।
কোচ হিসেবে এই পথটায় আমি আপনার পাশে থাকতে চাই।
তানভীর
প্রতিষ্ঠাতা, Growth Station